1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতায় ব্যবসায়ীকে কুপিয়ে যখম

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতায় ব্যবসায়ীকে কুপিয়ে যখম

নিউজ ডেস্ক ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে আবু হানিফ (৩৬) নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্যেশে কুপিয়ে যখম করে নগদ টাকা ও স্বর্ণের চেইন চিনিয়ে নেওয়াএ  অভিযোগ উঠেছে  মোঃ মাসুদ (২৫) ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

গত শনিবার (১২ এপ্রিল) সন্ধায় উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ বউ বাজার থেকে বাসায় ফেরার সময় পথরোধ করে কুপিয়ে যখন করে সন্ত্রাসীদল। এ ঘটনায় মোঃ মাসুদ (২৫), শাহীন (২৭), ৩। তুহিন (২৪), বিল্লাল হোসেনসহ অজ্ঞতা পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করে আহত হানিফের ভাই মোঃ শাহ পরান।

অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত শনিবার সন্ধায়  আবু হানিফের বাড়ীতে আসা মেহমানকে গোপের বাগ (বউ বাজার) স্ট্যান্ডে বিদায় করিয়া নিজ বাড়ীতে ফেরার পথে বউ বাজার ইসমাইলের বাড়ীর সামনে পথরোধ করে মাসুদ ও তার সন্ত্রাসীরা ধারালো চাপাতি, লোহার রড, এসএস পাইপ, বাশের লাঠি সহ দেশিয় অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশে কুপিয়ে আহত করে,  নগদ ২৫০০টাকা এবং গলায় থাকা ০৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে   নিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park