1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পারিবারিক কলহে যুবলীগ নেতার মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দগ্ধ হওয়ার তিনদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টার সময়ে জাতীয় বার্ন ইউনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান।

নিহত যুবক উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মোশাররফ হোসেনের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল সকাল সাড়ে ১১ টার সময়ে মৃত ব্যক্তি পারিবারিক কলহের জেরে তার নিজ বসতঘরে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে স্বজনরা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ণ ইউনিট এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান, জানান, আশিকুর রহমান নামের একজন নিজ শরীরে আগুন দিয়ে মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। আমাদেরকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে খবর নিয়ে যেনেছি পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। এবং তার স্ত্রীর সঙ্গেও নাকি ঝগড়া চলছিল।

যুবলীগের রাজনীতিতে যুক্ত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলে, কোন রাজনীতির সঙ্গে ছিল তা আমি নিশ্চিত নই। আমরা তদন্ত করে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park