1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বাস চাপায় নারী শ্রমিক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্প এলাকায় বাস চাপায় রুমা আক্তার নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাস্তা পার হতে গিয়ে ওই শ্রমিক নিহত হয়। নিহত রুমা আক্তার চাঁদপুর জেলার কচুয়া থানার বুধুন্ডা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। তিনি কাঁচপুর সোনাপুর এলাকার শাহ আলম মিয়ার ভাড়াটিয়া। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক হেলপার পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ।

পুলিশ জানায়, কাঁচপুর বিসিকে প্রাণ কোম্পানীতে কর্মরত রুমা আক্তার সকাল সাড়ে ৬ টার দিকে অফিসে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস চট্ট মেট্রো-ব-১১-১৩১২ বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। পুলিশ বাসটি আটক করে। তবে ঘটনার পর বাস চালক, হেলপার, পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, বাস চাপায় নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park