1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় শিশু ধষর্ণের অভিযোগ,অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া পৌর এলাকায় ছয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার ২ নং ওয়ার্ড শেখপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছেন। ২৯ মার্চ শনিবার রাত ৮ টার দিকে আগুন দেয়। এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়,ঘটনার বিকেলে ভ্যানচালক গোলজার হোসেনের (৪৮) বাড়িতে কেউ ছিল না। এ সময় তিনি মেয়েটিকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করতে থাকলে বিষয়টি জানাজানি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির লোকজন শিশুটিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পেয়েছি। শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।’

স্থানীয়দের মাধ্যমে জানায়, ঘটনা জানাজানি হলে সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে ক্ষুব্ধ এলাকাবাসী গোলজারকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর এলাকাবাসী বেড়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে গোলজারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে আসবাবসহ ঘর পুড়ে গেছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, অভিযুক্ত গোলজারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটির চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতায় এগিয়ে আসেন বেড়া পৌর বি এনপির নেতা মইনুদ্দিন খাজা,বেড়া রক্তদাতা ইউনিটের সভাপতি ফারহান আহমেদ,ছাত্রদল নেতা সালমান হোসেন সহ অনেকে। এদিকে জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুছ আলী দরিদ্র পরিবারের শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন।

৩০ মার্চ রোববার সকাল ১০টায় ধর্ষকের বিচারের দাবিতে এলাকাবাসী বেড়া পৌর এলাকার কানাইবাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে ছাত্র জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park