1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপিতে কোনো সংস্কারপন্থীদের স্থান হবে না: নির্বাহী কমিটির সদস্য মান্নান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে। আমাদের নেতার নির্দেশ আছে বিএনপিতে কোনো তাঁবেদার ও সংস্কারপন্থীদের স্থান হবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে আমাদের তৃণমূল বিএনপি বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, একদল কুচক্রীমহল দলে নাম ভেঙ্গে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য সেলিম হক রুমি,নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,প্রচার সম্পাদক সেলিম আহমেদ দিপু,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিঠু আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে তৃণমূল নেতৃবৃন্দদের নিয়ে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park