1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থতা কামনায় আশরাফ প্রধানের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৬ শে মার্চ) উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকার মেঘনা নিউ টাউনে বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফ প্রধানের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশ ও জাতির কল্যাণে ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও তার পরিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর রোগমুক্ত কামানায় দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন নিউ টাউন মসজিদের খতিব ও ইমাম।

এসময় আশরাফ প্রধান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে তারেক রহমানও দেশের বাইরে। দেশের ক্রান্তিকালে তিনি দেশের বাইরে থেকেই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন। ফলে আমরা পুনরায় দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে পেরেছি। আমরা তাদের সুস্থতা কামনা করি।

তিনি আরও বলেন, পিরোজপুর ইউনিয়নের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই। আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম,
আতাউর রহমান, মাহাবুব সরকার দানেশ,মহসিন সরকার, সানোয়ার, নুর নবী মাস্টার, নাজমুল হাসান রিপন, মহসিন রানা, মো,গুলুনুর রহমান, মোরশেদ আলম,শাহ জালাল সাজু,রবওউল, ইমদাদ,জর্জ মিয়া, সাঈদ হাসান সলু,জসীমউদ্দীন সরকার,শফিকুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিকসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park