1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়ায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পঠিত

হৃদয় হোসাইন:

পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। বাঁশ কাটতে বলায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে । অভিযুক্ত ছেলে পলাতক। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক (৫০) পাইকরহাটি গ্রামের তায়জল শেখের ছেলে। অভিযুক্ত মো.মানিক (২৫) তার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবা ও ছেলের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব ছিল না। তবে ছেলে মানিক তেমন কাজ করতে চাইতেন না। শনিবার সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হওয়ার সময় মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে তিনি পালিয়ে যান। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথাকাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park