1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কোন চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারেনা-সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

কোন চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারেনা, বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই জানিয়ে, নারায়ণগঞ্জ-৩ আসনের তিন বারের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর দিতগুলোতে থাকার আহবান জানিয়েছেন।

সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অংঙ্গ সংগঠনের ব্যানারে বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলা অডিটরিয়ামে সোনারগাঁ উপজেলা বিএনপি’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূইয়া, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ প্রধান, পৌর বিএনপি’র সহ-সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি খোরশেদ আলমসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park