1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মান সনদ ছাড়া দই ও মাঠা তৈরি,নাটোরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা-জরিমানা

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মান সনদ ছাড়া ছাড়া দই ও মাঠা তৈরির অপরাধে নাটোরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (১৯ মার্চ) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মামলা ও জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) ও মাঠার অনুকূলে সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া তৈরি, বিক্রয় ও বাজারজাতের অপরাধে নিচা বাজারের জলযোগ দধি ও মিষ্টান্ন ভান্ডার এবং মোহিনী দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি প্রতিষ্ঠানসমুহকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ তাহমিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park