1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা মানসিক হাসপাতালে অভিযান দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড ও অর্থদন্ড

  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৯২ বার পঠিত

হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতা:

জেলা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

১৭ মার্চ সোমবার সকালে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানের ভিত্তিতে পাবনা মানসিক হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দালাল চক্রের ২ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ দিন কারাভোগের বিষয় বলা হয়। জানা যায়, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সাথে জড়িত।

অভিযুক্তরান হলো- কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মোঃ মামুন হোসেন (৩৬),
হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মাহিদুল ইসলাম কালু (৩৮)। জেলা এনএসআই,পাবনা কর্তৃক গৃহীত সুত মতে, অত্র কার্যালয়ের ২জন সহকারী পরিচালকসহ ৮জন সদস্য উক্ত এলাকায় সরজমিনে উপস্থিত থেকে গত কয়েকদিন তথ্য সংগ্রহ করেন।

সকালে ২জন সহকারী পরিচালকের নেতৃত্বে ৮সদস্যের একটি টিম উক্ত এলাকা সহ তৎসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান এনএসআই পাবনা কার্যালয়কে জানায়।

পরবর্তীতে উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় অংশ নেয়। তারা আরও বলেন, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। অভিযানের মাধ্যমে উক্ত হাসপাতালে দালালদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের স্বজনদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে। দুর দুরান্ত থেকে আসা রোগীদের নির্বিঘ্নে চিকিৎসা নিতে নিয়মিত অনুরূপ অভিযানের সুপারিশ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park