1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১১০ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেসে ট্রেনের সময় সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ট্রেনটি আগে ভোরে শাটল হিসেবে ঈশ্বরদী স্টেশন থেকে ঢালারচর গেলেও পরিবর্তিত সূচিতে এ যাত্রা বন্ধ থাকবে। ফলে এখন থেকে ঈশ্বরদী না এসে ট্রেনটি রাতে ঢালারচর স্টেশনে অবস্থান করবে। পরদিন সেখানে থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ঈশ্বরদী জংশন স্টেশনের টিটিই আব্দুল আলিম মিঠু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী ঈশ্বরদী থেকে ঢালারচরের মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস শাটলের যাত্রা বাতিল করা হয়েছে। এটি অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত। কারণ শাটল ট্রেন যাতায়াতে কোনো যাত্রী থাকতো না। ট্রেন পুরোটাই যাত্রীশূন্য অবস্থায় চলাচল করতো। শুধু নিরাপত্তাজনিত কারণে এ ট্রেন ঢালারচর স্টেশনে না রেখে প্রায় ১শ কিলোমিটার পথ অতিক্রম করে ঈশ্বরদী স্টেশনে এনে রাতে রাখা হতো।

তিনি আরও বলেন, ঢালারচর স্টেশনে ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ওয়াটারিং ব্যবস্থা ও যান্ত্রিক বিভাগের লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। ঢালারচরে থাকায় ট্রেনের জ্বালানি সাশ্রয় হবে। পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ট্রেনটি ঢালারচর স্টেশন থেকে ভোর সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়বে বিকাল ৫টা ২০ মিনিটে। সকাল ১০টা ২৫ মিনিটে রাজশাহীতে পৌঁছে চাঁপাইনবাবগঞ্জ শাটল-১ নামে ১০টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুপুর ২টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শাটল-২ হয়ে ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। রাজশাহী এক ঘণ্টা ৪০ মিনিট অবস্থানের পর বিকেল ৫টা ২০ মিনিটে ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করবে এবং রাত ৯টা ১৫ মিনিটে ঢালারচর পৌঁছাবে।

সোমবার (১০ মার্চ ) ভোর সাড়ে ৪টায় শেষ বারের মতো ঢালারচর এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park