1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

সামাজিক ও মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও অসহায়দের জন্য ইফতার বিতরণ ও সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

শুক্রবার (৭ই মার্চ) পাবনা শহরের আবদুল হামিদ সড়কে শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে শহরের লাইব্রেরি বাজারে সংগঠনের কার্যালয়ে ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিকদের নিয়ে ইফতার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সাংবাদিক জুবায়ের খান প্রিন্স এবং পাবনা জেলা শাখার সভাপতি নারী উদ্যোক্তা আয়শা ইরা’র উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইফতারের আগে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবতার সেবায় নতুন উদ্যোগ এবং রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।পরিশেষে আলহাজ্ব মোঃ ওয়াছেকুজ্জামান খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউদ্দিন হোসেন, আব্দুল্লাহ আল মোমিন, রাজিব জোয়ার্দার, এ কে মামুন, হৃদয় হোসাইন, আল আমিন, বাপ্পী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সমন্বয়ক মোঃ আকাশ খান ও মেহেদী হাসান জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park