
হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:
বেড়া উপজেলার খাস আমিনপুরের দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম বুধবার ৫ মার্চ দুপুরে আমিনপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় খাস আমিনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জুয়েল রানা ও একই গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে মঞ্জু মন্ডলের ইট ভাটায় অভিযান পরিচালনা করেন।
নিয়ম মেনে ভাটা পরিচালনা না করায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোরশেদুল ইসলাম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ১০২৩ এর ১৮(১) ধারা মোতাবেক তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমান করেন।
এ সময উপস্থিত ছিলেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আরিফুল ইসলাম,পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর সহ অন্যান্য।
Leave a Reply