1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় অবৈধ চারটি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে,৫০ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা:

পাবনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৬টি অবৈধ ইটভাটা থেকে ৫০ লাখ টাকা জরিমানা সহ চারটি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুরের বিভিন্ন এলাকা এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব-১২ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর, ঢাকা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ১৬ টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা আদায় এবং ০৪ টি ড্রাম চিমনীর ইটভাটা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।এসময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিন সহ অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অভিযান শেষে পরিবেশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park