1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরের খুনি ও ভূমিদস্যূ শফুরউদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছে নিহত রকির পরিবার

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ধামগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য সফুরউদ্দিন (৫৫) ও তার কিলার বাহিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছে নিহত রকি’র (২০) পরিবার।
নিহত রকির মা আছমা বেগম জানান, গত ২২মার্চ সন্ধ্যা ৬টার দিকে আমার ছেলে রকিকে সফুরউদ্দিন ও তার কিলার বাহিনী নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই হত্যাকান্ডের ঘটনায় ২৩মার্চ নিহত রকির মা আছমা বেগম বাদি হয়ে সফুরউদ্দিনসহ তার সহযোগী ৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
এদিকে এলাকাবাসী জানান, রকি হত্যাকান্ডের ঘটনার পর পরই উত্তেজিত এলাকাবাসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বুধবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসে হত্যাকান্ডের সাথে জড়িত খুনি সফুরউদ্দিনের দুই সহযোগী শহিদুল ইসলাম (২৯) ও সাইফুল (১৭) নামে দুই জনকে আটক করে পুলিশ।
এদিকে মঙ্গলবার (২৯ মার্চ) বন্দরের রকির মা আছমা বেগম আরো জানান, আমার ছেলে রকিকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সফুরউদ্দিনের নির্দেশে শহিদুল, সাইফুল, লাদেন, জিয়া ও নয়ন হত্যা করে। মামলা দেয়ার পর ভূমিদস্যূ শফুরউদ্দিন ও তার সন্ত্রাস বাহিনী পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকাতেই আত্মগোপনে থেকে আমার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। সফুরউদ্দিন পেশায় একজন জেলে। অস্ত্রের মুখে স্থানীয় গরীব অসহায় মানুষের জমি দখল করে রাতারাতি টাকার কুমির বনে যায়। টাকার গরমে অত্যাচার ও জুলুমের মাত্রা বেড়ে যাওয়ায় এলাকায় তার বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়।

তিনি আরো জানান, সফুরউদ্দিন সহ অন্যান্য আসামীরা সঙ্গবদ্ধ চক্র। একাধিক মামলা থাকলে ও পুলিশ তাকে না ধরায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র‌্যাব, পুলিশের আইজি মহোদয়ের কাছে তাকে দ্রুত গ্রেফতারের দাবি করেন।
এ হত্যা মামলার বিষয়ে জিজ্ঞেস করলে ধামগড় ইউপি সদস্য সফুরউদ্দিন বলেন, আমি রিকশা চালিয়ে, মাছ ধরে ও মাটি কেটে বড় হয়েছি। বর্তমানে আমি জমি কেনাবেচা ও দেখবাল করি। আমি এসবের কোনটার সাথেই জড়িত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park