1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় ভাড়াটিয়ার হাতে হ্যান্ডকাপ,মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮২ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা:

পাবনা সদরে একটি বাসা বাড়িতে র‍্যাব ও ডিবির পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার পাথরতোলা মহল্লায় কমরেড জাকির হোসেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতির সময় ঘরের মালামাল এলোমেলো করে ডাকাত দল। ভাড়াটিয়া কমরেড জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার এ্যাড,শামসুল হক টুকুর বাড়ির ভাড়া বাসায় বসবাস করেন তিনি। গত রাত সাড়ে তিনটার দিকে বাড়ির তালা ভেঙে প্রশাসনের ছদ্মবেশে প্রবেশ করে ছয়-সাত জন ব্যক্তি। পরে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে এবং ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তাদের গায়ে ডিবি পুলিশ ও র‍্যাবের পোশাক ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার রাতেই ছয়-সাতটি বাসার মেইনগেটে নতুন তালা ঝুলিয়ে দেয় এই চক্রটি। তাদের ধারণা এলাকায় জানাজানি হলে বাসা থেকে যেন কেউ বের না হতে পারে এজন্যই এই কাজ করা হয়েছে। এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। আমাদের পুলিশ বা র‍্যাবের কোনো টিম যায়নি। আমরা দ্রুত বিষয়টি উদঘাটন করে প্রকৃত দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park