
হৃদয় হোসাইন:
পাবনা বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাস চাপায় এক পথচারী নিহত। বুধবার ১২ ফেব্রুয়ারী সকালে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে অনন্ত মোড় এলাকায় পাবনা-স ১১-০০০৯ নাম্বারের বাসটি এ দুর্ঘটনাটি ঘটায়।মৃতদেহ সদর থানার হেফাজতে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। নিহত ব্যাক্তি পাবনা সদর উপজেলার শ্রীপুর এলাকার সূর্য কান্ত দাসের ছেলে লক্ষণ কুমার দাস ( ৫০)। ঘাতক বাসটি দ্রুত গতিতে চাপা দিয়ে ঘটনাস্থান ত্যাগ করে। স্থানীয়রা দৌড়ে বাসটিকে ধরতে না পারলেও বাসের নাম্বারের ছবি তুলতে সক্ষম হয়। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা পথচারীদের। নিয়ম-শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য যানবাহন চলাচল,নিরাপদ সড়কের দাবি স্থানীয়দের।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান,আমরা বিষয়টি জেনেছি এবং তৎক্ষনাৎ আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং আমাদের তত্বাবধানে লাশটি হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি আমাদের কাছে।
Leave a Reply