1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আজ গায়ক খালিদ হাসান মিলুর ১৭তম মৃত্যুবার্ষিকী

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

বাংলা গানের আকাশে উজ্জল নক্ষত্র খালিদ হাসান মিলু। মঙ্গলবার (২৯ মার্চ) তার ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের (২৯ মার্চ) আজকের এই দিনে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান গায়ক।

১৯৮০ সালে মাত্র বিশ বছর বয়সে খালিদ হাসান মিলু তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম ‘ওগো প্রিয় বান্ধবী’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন। অল্প সময়ে তিনি ১২টি অ্যালবাম প্রকাশ করেন।

তার উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে- ওগো প্রিয় বান্ধবী, প্রতিশোধ নিও, নীলা, শেষ ভালোবাসা, আয়না, মানুষ, ইত্যাদি।

খালিদ হাসান মিলু কণ্ঠ দিয়েছেন প্রায় আড়াইশ’ চলচ্চিত্রের গানে। তারমধ্যে ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘আমার মতো এত সুখী নয়তো কারো জীবন’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘কতদিন দেখিনা মায়ের মুখ’, ‘নীলা তুমি আবার এসো ফিরে’, ‘নিশিতে যাইও ফুলবনে’-এমন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন তিনি।

‘হৃদয় থেকে হৃদয়’ চলচ্চিত্রে গানের জন্য ১৯৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান খালিদ হাসান মিলু। তার দুই পুত্র প্রতীক হাসান ও প্রীতম হাসানও হাঁটছেন বাবার দেখানো পথে। তারাও গান করে হয়েছেন জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park