1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় চিঠির স্মৃতি বহন করে চলছে ডাক বাক্স

  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

হৃদয় হোসাইন,প্রতিবেদকঃ

হলুদ খামের সেই গন্ধ,সেই চিঠি, সেই চিঠির লাল বাক্স-আজও মনে আছে অনেকের। নব্বইদশকের রং চটা জিন্স আর শার্টের বোতাম খোলা যুবকের মনে আজও দাগ কেটে আছে লাল রংয়ের এই চিঠির বাক্স। প্রিয়তমা কিংবা প্রিয়জন বন্ধুর একটু খোঁজ খবর,নেওয়ার মাধ্যম ছিলো হাতে লেখা চিঠি। অফিস দপ্তর গুলোতে কাগজ-পত্র আনা নেওয়ার জন্য ডাক বাক্স ব্যবহার হতো। আধুনিকতা আর ডিজিটালের ভিড়ে হারিয়ে গিয়েছে চিঠি ও চিঠি ডাক বাক্স। আগের মতো চিঠি নেই আছে বাক্স। চিঠির অপেক্ষায় ডাক বাক্স অপেক্ষার এ প্রহর হয়তো শেষ হবে না। নতুন প্রজন্মের কাছে স্মার্ট ফোনের এস.এম.এস, ম্যাচেঞ্জার আর Wattapps,ই-মেইল এর যুগে কাগজ কলমের চিঠি-পত্র অতি অচেনা। পাবনা শহরের গোবিন্দ পাবলিক লাইব্রেরী,এডওয়ার্ড কলেজ গেট,জেলা কারাগারের পাশে কয়েকটি স্থানে চোখে পড়বে লাল রঙের পুরোনো একটি চিঠির বাক্স। চিঠির স্মৃতি বহন করে চলছে এসব ডাক বাক্স। কিন্তু বাক্স গুলো খোলা,তালা নষ্ট, ভেতরটা অপরিচ্ছন্ন,নেই কোনো চিঠি। দীর্ঘদিন ধরে এভাবেই ফাঁকা পড়ে আছে বাক্স গুলো। এখন কেউ আগের মতো আর চিঠি লেখে না। যে দু-একটা চিঠি আসে, সেগুলো ডাকপিয়ন হাতে করেই পৌঁছে দেন। পুরোনো দিনের সাইকেলে চড়ে আসা ডাকপিয়ন পেশাটিও প্রায় বিলুপ্তর পথে। এখন কারো নতুন চাকরির চিঠি, মানি অর্ডার, কারো বা অন্য দরকারি চিঠি। কিন্তু তেমন ব্যক্তিগত চিঠি আসে না। পাবনা সদরসহ অন্যান উপজেলায় অনেকগুলো চিঠির বাক্স চোখে পড়ে। তবে ঠিক কতটি চিঠির বাক্স রয়েছে এবং সেগুলো আদৌ খোলা হয় কি না এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই খোদ পোস্ট অফিসের কাছে। আধুনিকতার এ যুগে চিঠির বাক্সের গুরুত্ব তেমন নেই; রিক্ততা আর উপেক্ষাই এগুলোর নিয়তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park