
হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতাঃ
পাবনায় জেলা বিএনপির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। শনিবার ২৫ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন। সদর উপজেলার শহীদ ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তসলিম হাসান খান সুইট, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মহিন চৌধুরী সুমিত, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুজিল্লুর রহমান সানি, জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাসিম হোসেন, পাবনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল কালাম সহ প্রমুখ। এই সময় ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে হয়।
Leave a Reply