1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

চট্টগ্রামের পটিয়ায় শহীদ হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২০৪ বার পঠিত

প্রদীপ্ত চক্রবর্তী ,পটিয়া, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে ।বৃটিশ বিরোধী আন্দোলনের আপোষহীন সূর্য সৈনিক মাষ্টারদা সূর্য সেনের সহযোদ্ধা শহীদ বিপ্লবী হিমাংশু চক্রবর্তী স্মরণে পটিয়ার শীর্ষস্হানীয় সংগঠন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের আয়োজনে সংগঠনের নিজস্ব মাঠে আজ ১৭ জানুয়ারী ’’ শহীদ বিপ্লবী হিমাংশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’’ ২৫ ইং এর শুভ উদ্বোধন হয়েছে ।তরুন ব্যাংকার ও সমাজ কর্মী প্রত্যয় চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টে মোট ৪ টি দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অংশ গ্রহণ করছে ।

দল গুলো হলো টাইটান্স ,চ্যালেন্জার্স ,ফাইটার্স ও দুরন্ত একাদশ। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটো দল ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে ।উদ্ভোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করে টাইটান্স ও ফাইটার্স একাদশ ।

উদ্ভোধনী খেলায় উপস্হিত ছিলেন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ এর সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু , টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তরুণ সমাজকর্মী প্রত্যয় চক্রবর্তী ,সংগঠনের সহ সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী রনণ , ক্রীড়া সম্পাদক নয়ন সেন , সম্পাদক মন্ডলীর সদস্য রাহুল মহাজন ,রবিন চন্দ , রকি চৌধুরী , অর্পন দে ,পংকজ পাল, রাহুল চৌধুরী প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park