1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

পাবনা সংবাদদাতা:

পাবনা জেলার আমিনপুরে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ বাবু নামের এক ব্যাক্তিকে আটক করা হয়। সোমবার (০৬ জানুয়ারি) রাতে ১২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত আমিনপুর থানা এলাকার সাগরকান্দী ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মেজর শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর বিশেষ টিম।

সে সময় চিহ্নিত সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশীয় ১ নলা বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী। অভিযান পরিচালনাকারীরা জানান,গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি কেষ্টপুর এলাকায় আনুমানিক ৪৫ সদস্যর একটি সশস্ত্র চৌকস টিমসহ সোমবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। সে সময় বিভিন্ন মামলার আসামী বাবু ওরফে কবির কাঙ্গাল বা জাইরা বাবুকে আটক করা হয়। ১৭ টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।পরবর্তীতে তাঁকে আটক দেখিয়ে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park