1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিশ্ব ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

মো: পারভেজ হোসেন:

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত নিরীহ মুসল্লিদের উপর ভারতের সাদ কান্ধলভীর অনুসারী “সাদ পন্থীদের” নারকীয় হামলা ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন খাঁন। উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজার হাজার ওলামা মাশায়েখ, তাবলীগী সাথী ও তাওহীদী জনতা এবং সাধারণ মুসল্লিগণ।

এসময় মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা দাবি করেন, এমন হামলা বন্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এছাড়া বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসী দেওয়ার এবং সা’দপন্থীদের তাবলীগ নিষিদ্ধের দাবী জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park