1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জুলকারনাইনের লাশ উত্তোলন

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনায় ছাত্র আন্দোলনে নিহত জুলকারনাইনের লাশ উত্তোলন করা হয়েছে। পাবনার সাঁথিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলকারনাইনের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলাধীন নন্দনপুর পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নিহত জুলকারনাইন সাভারের পলাশবাড়ি জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুল হাই আল হাদীর সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে গত ৫ আগস্ট সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে মিছিলে যোগ দিয়েছিলেন জুলকারনাইন।বিকাল ৫টার দিকে জুলকারের বন্ধুরা তার বাবার মোবাইল ফোনে জানায় তার ছেলের গলায় গুলি লেগেছে, তাকে দ্রুত এনাম হাসপাতালে আসতে বলেন তারা। তার বাবা আব্দুল হাই হাসপাতালে গিয়ে দেখেন, তার ছেলের নিথর দেহ পড়ে আছে। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। গত ৬ আগস্ট সকালে সাঁথিয়ার স্বরপগ্রামে নিজ বাড়িতে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park