1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিজয় দিবস উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে উদ্যোক্তা মেলা শুরু

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে ফোর স্টার স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে চারদিন ব্যাপী উদ্যোক্তা মেলা। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রিসোর্টের অভ্যন্তরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার,সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, বৈষমবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ববি সরদার, সামাজিক সচেতনা ও অনুপ্রেরনামূলক মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স,সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম মুকুল, কাশেম প্রাং সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলীসহ বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সুনামধন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। । মেলায় ২২ টি স্টলের মাধ্যমে উদ্যোক্তা নিজেদের তৈরী খাবার ও বাহারি পন্য সামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন। বিজয় দিবস ও মেলা উপলক্ষে রিসোর্ট এর প্রবেশমুল্যে (১৩-১৬ ডিসেম্বর পর্যন্ত) ৫০ টাকা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park