1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাস উৎসব শুরু আজ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৪৭ বার পঠিত

প্রদীপ্ত রনন:

বাঙালি সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় পর্ব ভগবান শ্রীকৃষ্ণের রাস যাত্রা / রাস উৎসব আজ থেকে শুরু হচ্ছে। ” রাস ” শব্দটি এসেছে ” রস ” থেকে । রস মানে আনন্দ, দিব্য প্রেম , কোলাহল , বিলাস , ক্রিয়া , দিব্য অনুভূতি । লীলা অর্থ নৃত্য । ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস । শ্রীকৃষ্ণের বজ্র লীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত উৎসব হচ্ছে রাস । শ্রীমৎ ভাগবতের একটি বিশেষ অংশ হল রাস। ভগবান শ্রীকৃষ্ণ হেমন্তের মধ্যভাগে অর্থাৎ কার্তিক – অগ্রহায়নের শুক্লপক্ষের ভরা পূর্ণিমায় বৃন্দাবনে রাধা সহ সখীদের সঙ্গে নিয়ে মেতেছিলেন রাস লীলায়। শ্রীচৈতন্য মহাপ্রভু পরবর্তী সময়ে এই উৎসব মহোৎসবে পরিণত করেছিলেন । ভারতের মথুরা , বৃন্দাবন , নদীয়া জেলার শান্তিপুর ও নবদ্বীপে রাস উৎসবের বিশালতা দেখা যায়। বাংলাদেশের সুন্দরবনের দুবলার চর , কুয়াকাটার কলাপাড়া , চট্টগ্রামের জে এম সেন হল , নন্দনকানন তুলসীধাম, পটিয়ার হবিলাসদ্বীপ, বোয়ালখালীর শাকপুরা , মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উদযাপিত হচ্ছে। গৌরভক্তদের মহাতীর্থ পীঠ বীর চট্টলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ শ্রী শ্রী গৌরগোবিন্দ আশ্রম প্রতিষ্ঠার ৮২ বছরে পদার্পণ ও ভগবান শ্রীকৃষ্ণের রাস যাত্রা উপলক্ষে ১৪ নভেম্বর থেকে চারদিন ব্যাপি মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব ” ২০২৪ ” । রাসযাত্রা উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে – ধর্ম সম্মেলন , তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ , শ্রীশী রাজবিহারী পূজা, প্রতিমা প্রদর্শনী , ভোগ রাগ , প্রসাদ বিতরণ , লীলা প্রদর্শন । রাস উৎসব কে কেন্দ্র করে মন্দিরের চতুর্দিকে অর্ধ কিলোমিটার জুড়ে বসেছে রাস মেলা । প্রতিবছর হিন্দু সম্প্রদায় ছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সহস্রাধিক মানুষের সমাগম ঘটে বহু বছরের প্রাচীন এ রাস মেলায় । এবারও এমনটাই হবে উৎসব উদযাপন পরিষদের প্রত্যাশা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park