1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আজ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

প্রদীপ্ত রণন:

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর পূজা আজ। হিন্দু বাঙালির ধর্মীয় মানসের রাজসিক দেবী (পার্বতী ) ও কালির পরে স্থান জগদ্ধাত্রীর । জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না , চতুর্ভুজা ও সিংহ বাহিনী । তার হাতে শঙ্খ , চক্র ধনুক ও বান । গলায় নাগ , যজ্ঞোপবীত , বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তি রূপী অসুরের পৃষ্ঠে দন্ডায়মান । দেবীর গাত্র বর্ন উদীয়মান সূর্যের ন্যায় । জগদ্ধাত্রী যে দুর্গার বিকল্প রূপ তার প্রথম সুস্পষ্ট উল্লেখ পাওয়া গেল শ্রী শ্রী চন্ডিতে এসে । সেখানে বলা হলো যুদ্ধের সময় মত্ত মহিষাশুর নানা মায়া রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন দেবীকে ।একবার সে প্রচেষ্টায় মহিষাসুর ধারণ করেন হস্তিরূপ । সেই হস্তী , দেবী কে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করেন এক চতুর্গজা মূর্তি । চক্রধারী তিনি ছেদন করেন হাতির শুড়টি । সেই রূপটি জগদ্ধাত্রী । এ পূজার নিয়ম একটু স্বতন্ত্র । দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে । কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা করে থাকেন । আবার কেউ কেউ নবমীর দিনই তিনবার পূজার আয়োজন করে সপ্তমী , অষ্টমী ও নবমী সম্পন্ন করেন । এ পূজা অনেক প্রথায় দুর্গাপূজার অনুরূপ ।নদীয়া জেলার তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল থেকে বাংলায় জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায় । শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ঢাকা , চট্টগ্রাম জেএমসেন হল , পটিয়া হাবিলাসদ্বীপ শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে পূজা অঞ্জলি প্রদান , মঙ্গল আরতি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park