1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ের সাংবাদিক গাজী মোবারক বিএসসি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দৈনিক কালের কণ্ঠ’র সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও সোনারগাঁ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গাজী মোবারক বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র (বিএসসি) কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

সম্প্রতি ঢাকার দোহারের মৈনট ঘাট পদ্মারপাড়ে দু’দিন ব্যাপী সারাদেশের ৬৪ জেলার সাংবাদিকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলার সমাপনী অনুষ্ঠানের দিন নবগঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র (বিএসসি) কেন্দ্রীয় ৫১ সদস্যের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য হিসেবে গাজী মোবারককে মনোনীত করেন।

‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় চার্জ কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন তিনি। ওই মিলনমেলায় দলবাজীমুক্ত, লেজুরবৃত্তিহীন, মুক্ত স্বাধীন সাংবাদিকতা এবং সামাজিক দায়বোধ থেকে সুস্থ ধারার সাংবাদিকতা ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ কার্যকর ভূমিকা পালনের শপথ গ্রহণ করেন। স্বাধীনতার ৫৩ বছরে এই প্রথম মৈনট ঘাট পদ্মারপাড়ে অনুষ্ঠিত সাংবাদিকদের মিলনমেলায় সমস্বরে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় নির্বাহী কমিটির সভাপতি শিশু সাহিত্যিক ও অনুকাব্যের জনক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক (দন্তস রওশন খ্যাত) সাইদুজ্জামান রওশন। সেদিন সারাদেশ থেকে আগত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আত্মপ্রকাশ ঘটে ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ (বিএসসি) নামে একটি বৃহৎ সংগঠন। ওইদিন ৭ সদস্য বিশিষ্ট একটি চার্জ কমিটির মাধ্যমে সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park