1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা জেনারেল হাসপাতালে অভিযান: দালাল চক্রের ০৯ সদস্য আটক,অর্থ ও কারাদণ্ড

  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৫৫ বার পঠিত

পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেনারেল (সদর) হাসপাতাল কে দালাল মুক্ত করে জনসাধারণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসন।২৩শে অক্টোবর (বুধবার) সকালে এ অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল। অভিযানে দালাল চক্রের ০৯ সদস্য কে আটক করে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় বিভিন্ন দন্ড প্রদান করা হয়। এরমধ্যে ০৬ জনকে আইন অনুযায়ী সর্বোচ্চ অর্থদণ্ড ও ০৩ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রাপ্ত দালাল চক্রের ০৬ জন সদস্য হলো: ১.শারমিন আক্তার (২৮), পিতা-সাইদুর ইসলাম, ঠিকানা-আটঘরিয়া, ২.কৌশিক সরকার (৩৪), পিতা- রামচন্দ্রপুর সরকার,ঠিকানা- আলোকদিয়ার,পাবনা সদর,

৩.নিরুপমা রায় (৪৫), পিতা- মান রঞ্জন রায়, ঠিকানা- খোদাইপুর, পাবনা সদর,৪.সালমা (৩০), পিতা- নূরুল ইসলাম,ঠিকানা- হেমায়েতপুর,পাবনা সদর,
৫.রুনা (৩০), পিতা- আজাদ, ঠিকানা- রাধানগর, পাবনা সদর,৬.সুমন আহম্মেদ (২১), পিতা- শাহীন, ঠিকানা- শালগাড়িয়া,পাবনা সদর, সর্ব জেলা -পাবনা গণকে নগদ অর্থ জরিমানা করা হয়। উভয়দন্ড (অর্থ ও কারাদণ্ড) প্রাপ্ত দালাল চক্রের ০৩ জন সদস্য হলো: ৭.সাধন কুমার (২৭), পিতা- রবিদাস, ঠিকানা-পাবনা সদর ৮.সুমন মন্ডল (৩১), পিতা- আজাদ মন্ডল, ঠিকানা- উত্তর শালগাড়িয়া, পাবনা সদর ৯. সুমি (২৮), পিতা-সুজন, সাং-কেলিকো কটন মিলের নিকট, পাবনা সদর,জেলা পাবনা গণকে আইনের সর্বোচ্চ অর্থদণ্ড ও ০৩ দিনের জেল দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসী ও সেবা প্রত্যাশীরা জানান, অভিযান নিয়মিত পরিচালনা হলে দালালের সংখ্যা কমার পাশাপাশি সেবার মানবৃদ্ধি পাবে। সেই সাথে সদর হাসপাতাল কে স্থায়ীভাবে দালালমুক্ত করার পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সেবা প্রত্যাশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park