1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় পুলিশ সুপারের জব্দকৃত ইলিশ উপহার পেয়ে খুশি মাদ্রাসা শিক্ষার্থীরা

  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪১৮ বার পঠিত

প্রতিবেদক হৃদয় হোসাইন:

পাবনায় জেলা পুলিশ সুপারের জব্দকৃত ইলিশ উপহার হিসাবে পাঠানো হচ্ছে বিভিন্ন আবাসিক মাদ্রাসা এতিমখানায় এ উপহার পেয়ে খুশি আনন্দের ছাপ ফুটে উঠেছে মাদ্রাসা শিক্ষার্থীদের চোখ মুখে। জাতীয় মাছ ইলিশের প্রজনন ও বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে ১৩ই অক্টোবর- ৩’রা নভেম্বর পর্যন্ত দেশের সকল জলভূমিতে ইলিশ নিধন,আহরণ,গুদামজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন’র নেতৃত্বাধীন পাবনা জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির’র নেতৃত্বে ২১শে অক্টোবর (সোমবার) দিবাগত রাতে পাবনা জেলাধীন পদ্মা ও যমুনা নদীতে অবৈধ মাছ নিধন বিরোধী অভিযান পরিচালনা করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল। অভিযানে বিপুল পরিমাণ জাটকা মাছ জব্দ করে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে ২২শে অক্টোবর (মঙ্গলবার) সকালে জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন’র নির্দেশনা ও পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এর তত্তাবধানে জব্দকৃত জাটকা জেলা শহরের তিনটি মাদ্রাসা (দারুস সালাম বালিকা মাদ্রাসা’, ছক ছাতিয়ানী কবরস্থান মাদ্রাসা ও বালিয়াহালট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়) উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,পাবনা জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান’র নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স,প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী বৃন্দ। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে মাছ উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মাদ্রাসার ছাত্র ও শিক্ষক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park