1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচন চায় বিএনপি- পাবনা’য় রুহুল কবির রিজভী

  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৪২০ বার পঠিত

পাবনা প্রতিবেদক:

অন্তবর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে অতিদ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী। ২০ অক্টোবর (রবিবার) বিকেলে পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা আব্দুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান তিনি। বেড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পাবনা জেলার বেড়া উপজেলাধীন কৈটলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুম মির্জা আব্দুল আউয়ালের স্মরণ সভায় রুহুল কবির রিজভী আওয়ামীলীগ সরকার ও সরকারের মন্ত্রী, এমপি ও সহযোগীদের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা ও তাদের শাস্তির দাবি করেন। এসময় তিনি আওয়ামী সরকারের আমলে দেশের প্রত্যেকটি জেলখানা কে আয়না ঘর হিসেবে আখ্যা দেন। পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব’র সভাপতিত্বে স্মরণ সভায় পাবনা জেলা বিএনপি, বেড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী বৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park