1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় মেয়াদ উত্তীর্ণ সার প্যাকেটজাতকরণ: ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৪৮৮ বার পঠিত

পাবনা প্রতিনিধিঃ

মেয়াদোত্তীর্ণ সার প্যাকেটিং এর অপরাধে একজন সার ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। ১৮ই অক্টোবর (শুক্রবার) বিকাল ৫ টায় আমিনপুর থানাধীন পুরান ভারেঙ্গা ইউনিয়নের অন্তর্গত এমপি বাজারস্থ দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীর গুদামে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ সার প্যাকেট করার অপরাধে হারুনর রশিদ,পিতা: মৃত হোসেন আলী শেখ, সাং- রাজনারায়ণপুর,থানা-আমিনপুর, উপজেলা-বেড়া,জেলা- পাবনা কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড ও মেয়াদোত্তীর্ণ ১৫ মেট্রিক টন সার জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর’র নেতৃত্বাধীন আমিনপুর থানা পুলিশ। এ বিষয়ে বেড়া উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা রাতুল ইসলাম অডিও বার্তায় জানান,জব্দকৃত মেয়াদোত্তীর্ণ সার পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। তবে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park