1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পাবনা জেলার সদর উপজেলাধীন মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের আশপাশে বসবাসরত জনসাধারণ। মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা কোহিনুর বেগম ও তার স্বামী (যিনি পুর্বে কর্মরত ছিলেন) মিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কে নিজেদের ব্যক্তগত সম্পদে পরিণত করেছেন। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যক্ত ভবনের দরজা ও জানালার গ্রিল ভেঙে নিজের বাড়িতে নিয়ে যাওয়া ছাড়াও সরকারি ঔষধ জনসাধারণ কে না দিয়ে মালিগাছা বাজারে নিজের ফার্মেসীতে বিক্রয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গাছ কেটে নেওয়া, তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয়দের মামলার হুমকি প্রদান সহ নানাবিধ অভিযোগ তোলেন তারা।তবে অন্যান্য অভিযোগ অস্বীকার করলেও দরজা ও জানালার গ্রিল নিজ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা কোহিনূর বেগম। তিনি বলেন, নিরাপদে সংরক্ষণ করতে আমি সেগুলো বাড়িতে নিয়েছিলাম এবং পরবর্তীতে প্রতিষ্ঠানে ফেরত এনেছি। তবে এসকল অভিযোগের ভিত্তিতে পরিদর্শিকা কোহিনূর বেগমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park