1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনার পরিবেশ রক্ষায় কাজ করছে “২৪ এর নবদূত সেচ্ছাসেবী সংগঠন “

  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:

জুলাই–আগস্ট বিপ্লবের পর মানব সেবা ও পরিবেশ রক্ষার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয় “২৪এর নবদূত সেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে পাবনার পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাবনা শহরের সৌন্দর্য বর্ধনে সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে দেয়ালে দেয়ালে চিত্র ও গ্রাফিতি অঙ্কন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান: ইমাম গাজ্জালী বালিকা উচ্চ বিদ্যালয়,পাবনা সিটি কলেজ, নলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়,দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ শ্রীপুর,তারাবাড়িয়া আবু বক্কার সিদ্দিক মাদ্রাসা,খয়েরসুতি উচ্চ বিদ্যালয়, পাবনা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও পরিবেশ বান্ধব বৃক্ষরোপন করেন। পাবনা জেলা স্কুলের শিক্ষক আসাদুজ্জামান খান কে প্রধান উপদেষ্টা করে দূর্ণীতি ও দূষণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গিকার নিয়ে গঠন করা হয়েছে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি। সংগঠনের সভাপতি গোলাম মোর্শেদ খান শামস্ গণমাধ্যম কে বলেন,আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন যার কাজ দূর্ণীতি ও দূষণ মুক্ত পরিবেশ গড়া। পরিবেশ রক্ষায় সকলকে তাদের পাশে থাকার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park