1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জিহাদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (২৮শে মার্চ) ভোর ৪টায় কাঁচপুর স্ট্যান্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে কাঁচপুর বাস স্ট্যান্ডের পাশে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহত নাহিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে লুন্ঠিত টাকা ও অন্যান্য মালামালের ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

ওসি আরো জানান, নিহতের শরীরের মাথায় এবং পায়ে একাধিক কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ খুনের আসল রহস্য ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় নিহতের মা-বাবা থানায় কোনো অভিযোগ বা মামলা না করায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park