1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

দেশপ্রকাশ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহ পরান (২৬) ও শাহ আলী (২৫) নামে ২ ডাকাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর টহলদল।

পরে পুলিশের টহলদলসহ তাদের নিয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী গণমাধ্যমকে জানান, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এসময় সেনাবাহিনীর একটি টহলদল সেখান দিয়ে যাচ্ছিল। এসময় ডাকাত দল দৌড়ে পালানোর সময় সেনাবাহিনীর সদস্যরা ডাকাত দলের ২ সদস্যকে ধরে ফেলে। পরে সেনাবাহিনীর সঙ্গে সোনারগাঁও থানার এসআই সাহাদাতের নেতৃত্বে পুলিশের একটি টহলদল ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ছুরিসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পরে সেনা সদস্যরা অস্ত্রসহ দুই ডাতাতকে সোনারগাঁ থানায় সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার এসআই মো. শাহাদাত বাদি হয়ে ২ ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা করেন।

উল্লেখ্য, এলাকাসী জানায়-জামপুর ইউনিয়নে ভূমিদস্যূ গুলজার বাহিনীর সশস্ত্র ক্যাডার নুরু ডাকাতের ছেলে শাহ পরান ডাকাত, শাহ আলী ডাকাত। এই বাহিনী ৫ আগস্টের পর কলতাপাড়া কাইল্ল্যারটেক এলাকার হাবিবুল্লাহ নামের এক কৃষকের দুইটি গরু বাড়ি থেকে জোর পূর্বক এনে জবাই মাংস বিক্রি করে। তাদের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির আরো অভিযোগ রয়েছে বলেও জানায় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park