1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বাংলাদেশ কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানীর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বিকাল ৩ টায়

সোনারগাঁ পৌরসভার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশাররফ এর সঞ্চালনায় ও  সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোঃ মোশাররফ হোসেন , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  সালাউদ্দিন সালু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব কমিশনার,পৌর বিএনপি সহ সভাপতি জাহাঙ্গীর, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিরউদ্দিন মজনু, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, সোনারগাঁ মহিলা দলের সভাপতি সালমা, পৌর বিএনপি সহসাধারণ সম্পাদক হাসনাঈন, পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক বাশার হোসেন, নারায়ণগঞ্জ জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম সম্পাদক বাছেদ প্রমুখ। আলোচনা সভার শেষ বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park