1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দালালদেরকে বয়কট করুন: মান্নান

  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩২১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘শেখ হাসিনা ভারতে গিয়ে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, তাই সকলে সোচ্চার থাকুন। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দালালদেরকে বয়কট করুন, আমাদের দলে তাদের কোন ঠাই হবেনা। ১ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্যভাবে আমরা সোনারগাঁয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো। তাই সে অনুষ্ঠানে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করছি’।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের জন্য সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপি’র যৌথ উদ্যোগে (২৬ আগস্ট) সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন।

সোনারগাঁ পৌরসভা বিএনপি’র সভাপতি শাহজাহান মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।

এসময় সোনারগাঁ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হক রুমি, সাধারণ সম্পাদক মোমেন খান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park