1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শেখ হাসিনা, কাদের, ওসমান, কায়সার ও খোকাসহ ৬৯৮ জনের বিরুদ্ধে আরো ২টি হত্যা মামলা

  • আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৩২ বার পঠিত

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে কারখানা শ্রমিক আশিক মিয়া (২০) ও বেড়াতে আসা শফিক মিয়া (২৮) নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আসামি করে দুইটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সোনারগাঁ থানায় নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম (৪৭) এবং নিহত শফিক মিয়ার চাচাতো ভাই হানিফ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।দুটি হত্যা মামলারই ঘটনাস্থল উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় দেখানো হয়।

আন্দোলনে নিহত আকাশ মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের গকুল নগর পশ্চিমপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে। তিনি উপজেলার কাঁচপুর বিসিক এলাকায় মক্কা ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানায় কাজ করতেন।

অপরদিকে নিহত শফিক মিয়া (২৮) শেরপুর জেলার নকলা এলাকার চিথলিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে। তিনি কাঁচপুর এলাকার রিকশাচালক হানিফ (৪০) মিয়ার চাচাতো ভাই। তিনি স্থানীয় বেহাকৈর এলাকার জলিলের ভাড়াটিয়া।

এ মামলার অন্য আসামিরা হলে—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও আব্দুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকাসহ ১২২ জন। এছাড়া অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

অপর মামলায় শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, আব্দুল্লাহ আল কায়সার, অয়ন ওসমান, আজমেরী ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১২০জনকে আসামি করা হয়েছে।

দুই মামলায় সর্বমোট ৬৯৮ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park