1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় আশনা এনজিও কর্তৃক অবহেলিত নারীদের আইটি প্রশিক্ষণ শুভ উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২১৬ বার পঠিত

বেড়া প্রতিনিধি:

সুবিধাবঞ্চিত বেকার পিছিয়ে পড়া ও অবহেলিত নারীদের আশনা এনজিও কর্তৃক আইটি প্রশিক্ষণ ২০২৪-২৫ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ২৮ জুন শুক্রবার বেড়া পৌরসভাধীন বৃশালিখা মহল্লায় আশনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর ডেপুটি স্পিকার এ্যাড.শামসুল হক টুকু এমপি। আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র এ্যাড: এস.এম.আসিফ শামস্ রঞ্জন। বিশেষ অতিথি ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম। আশনা এনজিও বেড়া পাবনা এর প্রধান নির্বাহী পরিচালক,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমা শামস্ বনি’র সভাপতিত্বে। আরও উপস্থিত ছিলেন বেড়া নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আল মাহমুদ সরকার। উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি অপূর্ব কুমার সাহা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোতালেব। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কুদ্দুস। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ। বেড়া পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি সাখাওয়াত হোসেন হান্নান। পাবনা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা ময়ছার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি। বেড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর রাইসুল ইসলাম তারেক সহ স্থানীয় আরও আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ও প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা উপস্থিত ছিলেন। মুসলিমা শামস্ বনি বলেন, আমাদের কাছে বিভিন্ন ভাবে সাহায্য চাইতে আসতো দারিদ্র্য অসুস্থ মানুষ। যখন সাহায্য চাইতে আসে তখন মনে হয়েছে যে সাহায্য করার উপায় হলো এই আশনার মাধ্যমে সাহায্য করতে পারি। তারই ধারাবাহিকতায় চেষ্টা করছি। ক্ষুদ্র আকারে মহিলাদের নিয়ে কাজ করার। আইসিটি তে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা সবার জন্য সব সময় চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park