1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় সাবেক কাউন্সিলর রফিকুলের বিরুদ্ধে থানায় বাবার লিখিত অভিযোগ

  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৬৮ বার পঠিত

বেড়া প্রতিনিধি:

পাবনার বেড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম (সিপন) ও তার ভাই শফিকুল ইসলামের বিরুদ্ধে বেড়া মডেল থানায় সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা মাকে মারধরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের পিতা আব্দুল মান্নান নান্নু। অভিযোগ পত্রে ভুক্তভোগী আব্দুল মান্নান নান্নু উল্লেখ্য করেন যে, বসত বাড়ীর জায়গা-জমি লইয়া পারিবারিক কলহের জেরে ১৬/০৫/২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় বিবাদীদ্বয় হাতে বাঁশের লাঠি, কাঠের বাটাম লইয়া আমার বসত বাড়ীতে আসিয়া আমাকে ও আমার স্ত্রী মোছাঃ নার্গিস আক্তার (৫৫) কে লক্ষ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বিবাদীদ্বয়ের উক্ত গালিগালাজ শুনিতে পাইয়া আমি, আমার স্ত্রী নার্গিস ঘর হইতে বাহির হইয়া বিবাদীদ্বয়কে ক্ষিপ্ত আচরন ও গালিগালাজ বন্ধের বাধা নিষেধ করিলে, বিবাদীদ্বয় আমার সহায় সম্পত্তি তাহাদের নামে লিখিয়া দেওয়ার এবং আমার বসত বাড়ীর দখল তাহাদের ছাড়িয়া দেওয়ার জোর হুমকি প্রদান করে। আমরা বিবাদীদ্বয়ের এহেন প্রস্তাবে অস্বীকৃতি জানাইলে, বিবাদীদ্বয় ক্ষিপ্ত হইয়া আমাদের উভয়কে এলোপাথারী, কিল, ঘুষি, লাথি মারিতে শুরু করে। বিবাদীদ্বয় আমাদের গলায় চাঁপ দিয়া প্রানে হত্যার ভীতি প্রদান করে। বিবাদীদ্বয় আমাদেরকে টানা-হিঁচাড়া করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা, কালশিরা ও বেদনাদায়ক জখম করে। বিবাদীদ্বয় আমাদেরকে প্রানে হত্যা করিয়া আমাদের সহায় সম্পত্তি ভোগদখল করিবে বলিয়া হুমকি-ধামকি ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদান করিয়া চলিয়া যায়। আর এ ঘটনায় স্বাক্ষী অভিযুক্তদের আরেক বোন মোছাঃ সুমা খাতুন (২১), ভাই মোঃ নাহিদ (১৯)। বেড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর রাইসুল ইসলাম তারেক ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনা একদম সত্য আমি সহ এলাকার প্রায় মুরব্বি প্রধানগণ জানে। নান্নু চাচা অসুস্থ একজন মানুষ কে তাকে মারধর করা হয়েছে বিষয় একদম দুঃখ জনক।

স্থানীয় আরও কয়েকজন জানান, আব্দুল মান্নান নান্নু একজন বয়স্ক ব্যক্তি এলাকায় তার যথেষ্ট সম্মান রয়েছে। আবার সিপন সেও কাউন্সিলর ছিলেন তারও সম্মান রয়েছে কিন্তু রফিকুল ইসলাম সিপন সে একজন সচেতন মানুষ হয়ে সে কাজ টা করছেন এটি ভূল হয় অপরাধ। এধরনের কাজ তার কাছ থেকে আশা করি না।

এ বিষয় আরও জানতে রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, কিছু মানুষের ধারা উৎসাহিত হয়ে অভিযোগ দায়ের করেন। পারিবারিক একটু জামেলা এই আর কি। শয়তান পিছনে লাগছে তাই এমন টা হয়েছে। সমাজের কয়েকজন প্রধান এসেছিলো বসে বিষয় টা সমাধান হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park