1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকা মহানগর দক্ষিণে ছাত্রলীগ উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক- হলেন সোনারগাঁয়ের আবু কাওসার

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩১১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1,"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিউজ ডেস্ক:

বাংলাদশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে উপ- বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পান আবু কাওসার।

দনিয়া বিশ্ববিদ্যালয়ে বিবিএতে অধ্যায়নরত এই মেধাবী শিক্ষার্থী তার দায়িত্বের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে চান বলে জানিয়েছেন। পদ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা, আমার পিতা-মাতা এবং আমার সকল শুভাকাঙ্খীদের প্রতি একই সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ভাইয়ের প্রতি। যিনি আমাকে মহানগর ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়নের খৈতারগাঁও গ্রামের ছেলে আবু কাওসার পরিবার থেকেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির শিক্ষা পান। তার বাবা জনাব মোঃ আবু সাইদ দীর্ঘ অনেক বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, বর্তমানে তিনি সনমান্দী ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পঞ্চমী ঘাট স্কুলে পড়াকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির সাড়িতে পা রাখেন আবু কাউসার। সময়ের পরিক্রমায় রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতায় সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পান।

নাজিমুদ্দিন ভূঁইয়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করার পর চলে আসেন ঢাকায়। ২০১৯ সালে প্রথম ঢাকা মহানগর ছাত্রলীগের সাথে একজন র্কমী হিসেবে পথ চলা শুরু করেন তিনি। দীর্ঘদিন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাথে কাজ করায় ২০২২ সালে সহ-সম্পাদক হিসেবে স্থান পান। বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নতুন কমিটিতে উপ- বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে স্থান পান।

আবু কাওসার আরও জানান, ছাত্রলীগের এই পদ আমার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদশের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অতীতের মতোই সর্বোচ্চ সার্মথ্য দিয়ে সংগঠনের জন্য কাজ করে যাব। সুসময়ের পাশাপাশি দুঃসময়েও পাশে থেকে ছাত্রলীগের পতাকা উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই উদীয়মান ছাত্র নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park