1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দীপক কুমার বণিকের উদ্যোগে আলোচনা সভা ও স্বাধীনতা দিবস পালন

  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৪৮ বার পঠিত

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বারদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শহীদের আত্বার মাগফেরাত কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬শে মার্চ) বিকেলে সোনারগাঁয়ের বারদী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

রোকুনুজামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক,
সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, শ‍্যামলী চৌধুরী,শফিকুল ইসলাম শফিক , সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এ দেশ স্বাধীন হয়েছে। বাঙালী জাতির দিক নিদের্শক ছিলেন বঙ্গবন্ধু। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েই বাঙালি জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়েন।

এই সময় দীপক কুমার বনিক বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি ছিলেন এ জাতির দিকপাল। যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই বিপথগামীরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park