1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভুল চিকিৎসায় সোনারগাঁ জাদুঘরের গাইড লেকচারারের মেয়ে তনয়ার মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৫৭১ বার পঠিত

নিউজ ডেস্ক:

ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) এর গাইড লেকচারার মনিরুজ্জামানের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে তাসমিয়া জামান তনয়া।
মঙ্গলবার বেলা বারোটার দিকে সে মারা যায়।
এর আগে পেটে ব্যাথা নিয়ে গত রবিবার বিকেলে তনয়াকে আদদ্বীন হাসপাতালের কেরানীগঞ্জ বসুন্ধরা শাখায় ভর্তি করানো হয়।
তনয়ার বাবা মনিরুজ্জামান জানান, মঙ্গলবার ডাক্তার বলেন আমার মেয়ের এপেন্ডিসাইটিস। তাকে অপারেশন করাতে হবে। পরে তারা অপারেশন থিয়েটারে নিয়ে এনেস্থিসিয়া দেয়ার পর তার আর জ্ঞান ফিরেনি। এর এক দেড় ঘন্টা পর ডাক্তার জানায় তনয়া মারা গেছে।
তিনি অভিযোগ করে বলেন ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই আমার মেয়ের করুণ মৃত্যু হয়েছে।
এদিকে তনয়ার মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয় স্বজন ও তনয়ার বাবার সহকর্মীরা হাসপাতালে জরো হয়।
পরে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালের পরিচালক প্রফেসর রুহুল আমিন, সার্জন শামসুদ্দিন আহমেদ ও এনেস্থিসিয়া বিভাগের প্রধান ডা.তাসফিয়া তাবাসসুমসহ ৪ জনকে আটক করে পুলিশ ।
তনয়া সোনারগাঁ উপজেলার লেক সিটিতে অবস্থিত উদয়ন বিদ্যানিকেতন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park