1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ৪৯ লাখ টাকার মজুতকৃত খেজুর উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মজুতকৃত প্রায় ৪৯ লাখ টাকার খেজুর উদ্ধার করেছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে মজুতকৃত খেজুর উদ্ধার হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম অভিযান পরিচালনা করেছেন। এ সময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ওই কোল্ড স্টোরেজে তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এই খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরণের পরিকল্পনা ছিল তাদের।

অন্যদিকে জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজ থেকে মজুতকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park