1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে জাতীয় ছাত্রসমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পঠিত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি সমাজের সকল ভালো কাজে মনোনিবেশ করবে, এই ছাত্রদের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ৬৯-এর গণঅভূত্থান থেকে শুরু করে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা।

শনিবার (২ মার্চ) বিকালে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় সাবেক সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সোনারগাঁও উপজেলা জাতীয় ছাত্রসমাজের মতবিনিময় সভায়, সংগঠনের আহবায়ক অভি মাহমুদ আকাশের সভাপতিত্বে এবং নাহিয়ান রহমতউল্লার পরিচানায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব,সাবেক সফল সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

তিনি বলেন, প্রয়াত পল্লীবন্ধু এরশাদ ছাত্ররাজনীতি বন্ধ করতে চেয়েছিলেন কারণ ছাত্ররা শুধু কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখা পড়া করবে, সমাজের সকল উঁচুস্তরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এর জন্য তিনি জাতীয় ছাত্রসমাজকে বিলুপ্ত ঘোষণা করেন। অন্য রাজনৈতিক দলগুলো সুযোগ নিয়ে তাদের ছাত্র সংগঠনগুলোকে শক্তিশালী করে, পরবর্তীতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালে নতুন বাংলা ছাত্রসমাজ প্রতিষ্ঠা করেন যা বর্তমানে জাতীয় ছাত্রসমাজ হিসেবে পরিচিত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় ছাত সমাজের যুগ্ম আহবায়ক মোঃ সাকিব, মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ ইসরাফিল রশীদ শান্ত, মোঃ রাজু মিয়া,মোঃ নাজুমল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, হাজী মুক্তার হোসেন,মোঃ শহীদ, জাতীয় যুবসংহতি নেতা মাইনুল ইসলাম মামুন, আরিফুর রহমান, সবুজ, রাজীব, আপন, সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park