1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০২ বার পঠিত

নিউজ ডেস্ক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো.মহসিন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন, সাদিপুর ইউপি চেয়ারম্যান রশিদ মোল্লা, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম শামসু, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাগরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

সভায় সিদ্ধান্ত মোতাবেক উপজেলার স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব-স্ব কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। এছাড়া সঠিক নিয়মে স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park