1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত SPL-T20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০০১ বার পঠিত

নিউজ ডেস্ক:

দেশের তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ও খেলাধুলায় মনোযোগী করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত SPL-T20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনির সার্বিক তত্তাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোনারগাঁ শেখ রাসেল স্পোটিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী ম্যাচে অংশ নেন সোনারগাঁ পৌরসভা সুপার এলিভেন বনাম মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স। খেলায় মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। এদিকে  সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন ৩ ইউকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে জয় লাভ করেন। টুর্নামেন্টে ১১টি দল অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park