1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁও সরকারি কলেজে পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ৪১৯ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে সোনারগাঁও সরকারি কলেজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে  শীতমৌসুমের পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এক দিনব্যাপী সোনারগাঁও সরকারি কলেজ ক্যাম্পাস  চত্বরে জুড়ে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব, বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সোনারগাঁও সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর সভাপতিত্বে, রঙিন ফিতাকেটে উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। উদ্বোধন শেষে উক্ত কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুকে সাথে নিয়ে প্রতিটি স্টলে স্টলে প্রদর্শন করেন আরিফ মাসুদ বাবু। পিঠা উৎসবে বসেছে হরেক রকমের পিঠার মেলা। শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করেছে দর্শনার্থীরা।
এসময় পিঠা উৎসব ও বিজ্ঞান মেলাকে কেন্দ্র সোনারগাঁও সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা মোট ৩০ টি স্টল সাজিয়েছেন। এর মধ্যে গ্রামীণ ঐতিহ্যের নানা রকম শীতের পিঠার স্টল ১৬ টি ও বিজ্ঞান মেলার ১৪ টি স্টল সাজিয়েছেন শিক্ষার্থীরা।

উক্ত পিঠার স্টলে ছিলেন সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন ভাপা পিঠা, কেউ বানিয়েছেন ঝিনুক পিঠা, কেউ বানিয়েছেন খোরগোশ পিঠা, কেউ বানিয়েছেন পাটিসাপটা পিঠা, কেউ বানিয়েছেন নবাবি সেমাই, কেউ বানিয়েছেন হৃদয় হরন, কেউবা বাহারি গোলাপ, বউপিঠা, পুলি পিঠা ও চন্দ্র পুলিসহ নানা নামের ও বাহারি মুখরোচক পিঠা। প্রতি পিঠার মূল্য দেওয়া ছিলো দশ টাকা থেকে শুরু করে একশত টাকা পর্যন্ত।

এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁও সরকারি কলেজে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার দিল আফরোজা, স্থানীয় ইউপি সদস্য সিপন সরকার,সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, মেলার বিচারক মন্ডলীর সদস্য শেখ মোহাম্মদ আলী আক্কাস, কালিদাস সরকার,জান্নাতুল ফেরদৌস,এ কে এম আল মামুন শিকদার সহ কলেজের সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park