1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৪৮১ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে আল আমিন হোসেন (৩৮) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

নিহত আল আমিন হোসেন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। সে এক পুত্র সন্তানের পিতা ও তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা।

নিহতের স্বজন আব্দুল খালেক ঢাকা টাইমসকে জানান,গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আল আমিনকে তার চাচাতো ভাই সুজন ঘুরতে যাওয়ার নাম করে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়।তারপর রাত হয়ে গেলেও তারা বাড়ীতে ফিরে আসেনি এবং দু’জনের মোবাইল বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে সুজন একা বাড়ি ফিরলে আল আমিনের কথা জিজ্ঞেস করলে উত্তরে সে জানায় তার বিষয়ে সে কিছুই জানেনা। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়।

পরবর্তীতে মোবাইল নাম্বারের সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে শুক্রবার বেলা সাড়ে ১২টায় পাশবর্তি মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকা সংলগ্ন একটি বালুর চর থেকে আল আমিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, আল আমিন নামের যুবককে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে। মেঘনা থানা পুলিশ লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করবে।পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park